6:11 am, Friday, 22 May 2026

দিল্লিতে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক : ভারতের দিল্লিতে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে গোকলপুরিতে আগুনে ৬০টি কুঁড়েঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শনিবার দমলবাহিনীর কর্তৃপক্ষ জানিয়েছেন, দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। ঘটনাস্থল থেকে এ পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে ১৩ ইউনিট অংশ নেয়।

উত্তর-পূর্ব দিল্লির উপ কমিশনার দেবেশ কুমার মহলা বলেন, অগ্নিকাণ্ডের খবর আনুমানিক রাত একটার দিকে পাই। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দলকল বাহিনী। ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দিল্লির মুখ্যমন্ত্রী টুইট বার্তায় শোক জানিয়ে বলেন, সকালেই এমন একটা খারাপ খবর পেয়েছি। আমি ঘটনাস্থলে যাব। ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করব।

কীভাবে আগুন লাগলো তার কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

দিল্লিতে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু

Update Time : 05:49:41 am, Saturday, 12 March 2022