3:41 am, Tuesday, 15 September 2026

দেবের উদ্দেশে যা লিখলেন অভিনেতা অনুপম খের

ডেস্ক রিপোর্ট : আগামী ১৯ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে প্রযোজক-অভিনেতা দেবের ‘বাঘা যতীন’ সিনেমা। এবার নায়কের প্রশংসায় মজলেন অভিনেতা বলি অভিনেতা অনুপম খের।

দুই প্রজন্মের দুই অভিনেতা পাশাপাশি হাসিমুখে বসে। তাঁদের একসঙ্গে একটা সোফায় বসে থাকতে দেখা যাবে তেমনটা হয়তো কেউই ভাবেননি।
কারণ দু’জন ভিন্ন ইন্ডাস্ট্রির। একসঙ্গে কাজও করছেন না। শুধু একসঙ্গে আলাপচারিতা নাকি এই দেখা হওয়ার নেপথ্যে রয়েছে অন্য গল্প? সে কথা অবশ্য জানা যায়নি। তবে দেবের ছবি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অনুপম।

দেবের সঙ্গে তোলা ছবি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমের পাতায়। ছবি পোস্ট করে অনুপম লেখেন, “আমার অন্যতম প্রিয় বাংলা অভিনেতা। কলকাতা বিমানবন্দরে দেখা হল দেবের সঙ্গে। ওর আসন্ন ছবি ‘বাঘা যতীন’-এর জন্য রইল অনেক শুভেচ্ছা। এই ছবিটা হিন্দিতেও মুক্তি পাবে। ”

অনুপমের থেকে শুভেচ্ছা পেয়ে দেব যে কতটা খুশি হয়েছেন, বোঝা গেল তাঁর হাসি দেখেই।

২০ অক্টোবর হিন্দিতে মুক্তি পাবে ‘বাঘা যতীন’। নায়ক তাই ব্যস্ত প্রচারের কাজে। অগস্ট মাসে ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ মুক্তি পেতে না পেতেই পূজোর ছবির কাজে মন দিয়েছেন প্রযোজক-অভিনেতা। সঙ্গে আবার চলছে ক্রিসমাসের ছবির শুটিং।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

দেবের উদ্দেশে যা লিখলেন অভিনেতা অনুপম খের

Update Time : 07:02:01 am, Wednesday, 27 September 2023