2:00 am, Tuesday, 28 July 2026

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে 

স্টাফ রিপোটার: মৌলভীবাজারে গত কয়েকদিন যাবত শীতের তীব্রতা আরও বেড়েছে। প্রতিদিন দুপুরের পর এখানে রোদের দেখা পাওয়া গেলেও শেষ রাতে হিমেল হাওয়া বইতে শুরু করে। তাপমাত্রা নেমে আসে ১০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে বিস্তীর্ণ জনপদ। গত এক সপ্তাহ যাবত তাপমাত্রার এই উঠানামা চলছে।

শনিবার সকাল ৯টায় জেলার শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এখানের তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায় এটা আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। পুরো জেলাজুড়ে বইছে শৈত্যপ্রবাহ। কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন রাত সমান তালে বইচে কনকনে শীতল হাওয়া। ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বেড় হচ্ছেন না। পাশাপাশি ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে পুরো মৌলভীবাজারের আকাশ। গেল এক সপ্তাহ থেকে সূর্যের তেমন দেখা মেলেনি। টানা কয়েকদিনের শীতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শীতে সবচেয়ে বেশি হাওর পাড়ের মানুষ, চা বাগানের শ্রমিক, ছিন্নমূল ও দিনমজুররা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। অনেকেই খড়খুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপপরিচালক সামসুদ্দিন আহমদ জানান, এ বছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬১ হাজার হেক্টর জমি। ঘন কোয়াশার কারণে বিজতলা ক্ষতির সম্বাবনা রয়েছে। তারা কৃষকদের চারা গাছগুলো পাতলা পলিথিন দিয়ে প্রতি রাতে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন। এছাড়াও কোয়াশা কমে গেলে পলিথিন সরিয়ে একটি কাটি দিয়ে চারা গাছের আগা থেকে কোয়াশার পানি ফেলে দেয়ারও পরামর্শ দেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে 

Update Time : 12:05:20 pm, Saturday, 20 January 2024