8:42 am, Wednesday, 22 April 2026

দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ জন হাজি

ডেস্ক রিপোর্ট : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন আরও ৩০ হাজার ৭৮২ জন হাজি।

আজ বুধবার (২৭ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

এ পর্যন্ত মোট ৮৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪১টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৩৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

গত ১৪ জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মোট ২৩ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

দেশে ফিরেছেন ৩০ হাজার ৭৮২ জন হাজি

Update Time : 07:09:13 am, Wednesday, 27 July 2022