2:45 am, Tuesday, 30 June 2026

দেশে লুট হওয়া ৩০৯ অস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট :: বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার পতনের পর বিক্ষুব্ধ মানুষের রোষানলের শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। ভাঙচুর করা হয় বাহিনীটির গুরুত্বপূর্ণ স্থাপনা ও থানা।
এছাড়াও লুট করা হয় অস্ত্র ও গোলাবারুদ। সম্প্রতি লুট হওয়া ৩০৯টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) এক খুদে বার্তায় এ তথ্য জানায় পুলিশ হেডকোয়ার্টার্স।

জানানো হয়, বিভিন্ন ধরনের ৩০৯টি অস্ত্র উদ্ধার হয়েছে  ।

অন্য দিকে গোলাবারুদও উদ্ধার হয়েছে। এর মধ্যে ৬২৫৮ রাউন্ড গুলি, ৩১৮ টিয়ার গ্যাস সেল, ২টি টিয়ার গ্যাস গ্রেনেড ও ৯টি সাউন্ড গ্রেনেড রয়েছে।

ছাত্রদের এই কোটাবিরোধী আন্দোলন এক সময় গণঅভ্যুত্থানে রূপ নেয়। যার ফলে গত দুপুরে পদত্যাগ করে বিদেশে পালিয়ে যান শেখ হাসিনা।
গত ৫ আগস্ট গণ-আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কিছু দুষ্কৃতকারী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ এবং লুটপাট করে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

দেশে লুট হওয়া ৩০৯ অস্ত্র উদ্ধার

Update Time : 07:18:04 am, Wednesday, 14 August 2024