স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের একমাত্র বহুল প্রচারিত দৈনিক মৌমাছি কন্ঠ ও জাতীয় দৈনিক সোনালী কন্ঠের স্টাফ রিপোর্টার ও জনতা অনলাইন প্রেসক্লাবের সম্মানিত সদস্য মোঃ মিজানুর রহমানের মা গুলনেহার বেগম গত ০২/০১/২০২৬ ইং তারিখে তার মেয়ের বাড়ী মৌলভীবাজারে ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার জানাযা শেষে তার নিজ গ্রামের বাড়ী সিলেট মোগলা বাজার বড় মসজিদের কবরস্থানে দাফন করা হয়।
আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং দৈনিক মৌমাছি কণ্ঠ পরিবার শোকাহত।

নিজস্ব প্রতিবেদক 























