7:36 am, Friday, 22 May 2026

ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক

ডেস্ক রিপোর্ট : মৌলভীবাজারের কুলাউড়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কেশব লাল বারইকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। কেশব লাল উপজেলার মুরইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, গত ২৪ নভেম্বর টিফিনের সময় প্রধান শিক্ষক কেশব লাল বারই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। বাড়িতে গিয়ে ওই ছাত্রী তার পরিবারকে ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরে ক্ষোভে বিদ্যালয়ে উপস্থিত হন অভিভাবকসহ এলাকার লোকজন। এসময় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে আটক করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক

Update Time : 10:23:23 am, Wednesday, 27 November 2024