8:54 am, Thursday, 30 July 2026

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ জনের গোড়ালি বিচ্ছিন্ন, আহত ৩

ডেস্ক রিপোর্ট ::বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৫ মে) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। তাদের মধ্যে আব্দুল্লাহর দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

এর আগে শনিবার (৪ মে) রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন। তারা সবাই অবৈধভাবে সীমান্ত পার হয়ে মিয়ানমারে গরু আনতে গিয়েছিলেন। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন বলে স্থানীয়রা জানান।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তা জোরদার করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ১ জনের গোড়ালি বিচ্ছিন্ন, আহত ৩

Update Time : 01:58:24 pm, Sunday, 5 May 2024