6:16 am, Tuesday, 28 July 2026

নিউজিল্যান্ডে টিকা না নিলে চাকরি নেই

আন্তর্জাতিক ডেস্ক :: করোনা মোকাবিলায় নিজ দেশের নাগরিকদের টিকা নিতে বাধ্য করতে এবার কঠোর পদক্ষেপ নিল নিউজিল্যান্ড সরকার। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষকসহ যেসব সম্মুখসারির যোদ্ধারা টিকা নিচ্ছেন না তাদের চাকরি থাকবে না বলে সাফ জানিয়েছে কর্তৃপক্ষ।

এক ঘোষণায় বলা হয়েছে, ‘নো ভ্যাকসিন, নো জব’। এ নীতির ফলে টিকা নেওয়ার প্রবণতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার নিউজিল্যান্ড সরকারের করোনা প্রতিরোধ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘আগামী ১ ডিসেম্বরের মধ্যে যেসব ডাক্তার ও নার্স করোনা টিকার দুই ডোজ নিতে ব্যর্থ হবেন, পরের দিন থেকে তাদের চাকরি থাকবে না।’

রয়্যাল নিউজিল্যান্ড কলেজ অব জেনারেল প্র্যাকটিশনার সরকার এতে সমর্থন জানিয়েছে। বিশেষজ্ঞরা এ নীতি গ্রহণকে ‘সাহসী ও সময়োপযোগী’ বলে বর্ণনা করেছেন। করোনার সংক্রমণ রোধেই নিউজিল্যান্ড সরকার কঠোর হতে বাধ্য হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

নিউজিল্যান্ডে টিকা না নিলে চাকরি নেই

Update Time : 07:49:58 am, Tuesday, 12 October 2021