10:04 am, Thursday, 14 May 2026

নিপুণ-জায়েদের পদ নিয়ে আদেশ হতে পারে আজ

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদ নিয়ে চিত্রনায়ক জায়েদ খান ও নায়িকা নিপুণ আক্তারের চলমান দ্বন্দ্ব নিরসনে রুল শুনানি শেষে আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য রয়েছে। তবে এর আগে অবশিষ্ট শুনানি ও জায়েদ খানের আইনজীবীর আংশিক যুক্তি খণ্ডন হতে পারে।

বুধবার (২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ভার্চুয়ালি এ শুনানির পর আদেশ হতে পারে। গতকাল মঙ্গলবার একই বেঞ্চে রুলের ওপর শুনানি হয়। এরপর আদেশের জন্যে আজ বুধবার দিন ধার্য করেন হাইকোর্ট।

মঙ্গলবার আইনজীবীরা বলেছিলেন, আদালতে রুলের বিষয়ে নিপুণ আক্তার ও জায়েদ খানের আইনজীবীদের শুনানি হয়েছে। আদালত আগামীকাল (বুধবার) এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন। তবে আদেশের আগে বুধবার আংশিক শুনানি হতে পারে।

এর আগে গত ২ ফেব্রুয়ারি শুনানি শেষে ২৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করলেও সেদিন আদালত বসেননি। ফলে এ বিষয়ে শুনানিও হয়নি।

গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন হয়। প্রাথমিক ফলে সাধারণ সম্পাদক পদে বিজয়ী ঘোষণা করা হয় জায়েদ খানকে। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ। এমনকি এ পদে পুনরায় ভোটের দাবিও তোলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিপুণ-জায়েদের পদ নিয়ে আদেশ হতে পারে আজ

Update Time : 06:47:23 am, Wednesday, 2 March 2022