11:37 am, Wednesday, 22 April 2026

নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের সাব–ইন্সপেক্টর (এসআই) থেকে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়েছেন ১৫৩ কর্মকর্তা।

রোববার (৮ ফেব্রুয়ারি) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সাব–ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (নিরস্ত্র) পদোন্নতি পেয়েছেন ১০০ কর্মকর্তা। সাব–ইন্সপেক্টর অব পুলিশ (সশস্ত্র) থেকে ইন্সপেক্টর অব পুলিশে (সশস্ত্র) পদোন্নতি পেয়েছেন ৪৭ জন।

এছাড়া পুলিশ সার্জেন্ট থেকে ইন্সপেক্টর অব পুলিশে (শহর ও যানবাহন) পদোন্নতি পেয়েছেন ৬ কর্মকর্তা।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নাম ও পদায়নসংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

নির্বাচনের আগে বাংলাদেশ পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি

Update Time : 09:18:53 am, Monday, 9 February 2026