3:51 am, Sunday, 7 June 2026

লাভলী সিনহা’র একক সংগীতানুষ্ঠান

স্টাফ রিপোটার: কমলগঞ্জে আগামীকাল (১৭ শনিবার) সন্ধ্যা ৬ ঘটিকায় মণিপুরী ললিতকলা একাডেমির হল রুমে রবীন্দ্র সংগীত শিল্পী লাভলী সিনহার একক রবীন্দ্র সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বতন্ত্র শৈলী, গানের স্পষ্ট উচ্চারণ ও বাদ্যযন্ত্রের সঙ্গে কণ্ঠের সমন্বয় এ শিল্পীকে গানের জগতে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। গানের জন্য লাভলী সিনহা ছোটবেলা থেকেই বিভিন্ন উস্তাদের কাছে তালিম নিয়েছেন।

রবীন্দ্রনাথের গান ও গানের বার্তাটি সফলভাবে সংগীত প্রিয়দের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি গেয়ে চলছেন এমনটাই বললেন। দেশের বিভিন্ন টিভি চ্যানেলে সংগীত আসরে নিয়মিত অনুষ্ঠান করে আসছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন এ শিল্পী।

মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ বলেন, লাভলী সিনহা তার নিজস্ব এক গায়কী ভঙ্গি ও কণ্ঠের সুমধুরতা দর্শকদের জয় করে নিয়েছেন। আগামীকাল মণিপুরী ললিতকলা একাডেমির হল রুমে তার একক গানের পরিবেশনা অনুষ্ঠিত হবে। আমাদের এই সংগীত উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

লাভলী সিনহা’র একক সংগীতানুষ্ঠান

Update Time : 10:20:58 am, Friday, 16 September 2022