2:55 pm, Wednesday, 18 November 2026

নিষিদ্ধঘোষিত সংগঠন কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন  ছাত্রলীগের কুলউড়া উপজেলার সাধারণ সম্পাদক আবু সায়হাম (রুমেল) কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে গত ২৪ আগস্ট কুলাউড়া থানায় করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
রুমেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার  বলেন, আবু সায়হাম রুমেল পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে পাঠানো হয়েছে ।
থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগে ২৪ আগস্ট কুলাউড়া থানায় একটি মামলা করেন উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল ফাত্তাহ (ফাহিম)। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়। রুমেল ওই মামলার ৩ নম্বর আসামি।
Tag :
About Author Information

Sirajul Islam

নিষিদ্ধঘোষিত সংগঠন কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Update Time : 02:29:54 pm, Saturday, 9 November 2024