1:13 pm, Wednesday, 29 July 2026

নেত্রী হচ্ছেন বুবলী!

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় এবং ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। দম ফেলার ফুরসত নেই, একের পর এক সিনেমায় কাজ করছেন তিনি। এবার লোকাল’ শিরোনামের নতুন আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

সাইফ চন্দনের পরিচালনায় এতে নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হবেন বুবলী।তবে এই সিনেমায় নায়িকার সঙ্গে কোন নায়ক কেমিস্ট্রি জমাবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।

কয়েকদিন আগেই বুবলী এই সিনেমায় চুক্তিবদ্ধ হলেও সোমবার (৭ মার্চ) সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রকাশ্যে আনেন নির্মাতা।

নির্মাতা সূত্রের খবর, এই সিনেমায় একটি মফস্বল এলাকার চিত্র উঠে আসবে। সেখানকার স্থানীয় মানুষদের সংগ্রাম, জীবন-যাপন ও সংস্কৃতি তুলে ধরা হবে। সেখানে বেশ কিছু বাধা-বিপত্তি আসবে। তখনই নেত্রী রূপে হাজির হবেন বুবলী। টাইগার মিডিয়ার প্রযোজনায় নায়ক চূড়ান্ত হলেই খুব শীঘ্রই সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে।

এর আগে গত বছরের নভেম্বরে সাইফ চন্দনের ‘কয়লা’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। অ্যাকশন থ্রিলার গল্পের সেই সিনেমাটিতেও এক প্রতিবাদী নারীর চরিত্রে দেখা যাবে তাকে।

প্রসঙ্গত, বুবলী অভিনীত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে আছে ‘ক্যাসিনো’, ‘তালাশ’, ‘রিভেঞ্জ’ ইত্যাদি। এছাড়াও চলতি বছরের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে বুবলীর প্রথম ওয়েব ফিল্ম ‘টান’। রায়হান রাফির পরিচালনায় এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

নেত্রী হচ্ছেন বুবলী!

Update Time : 01:30:18 pm, Monday, 7 March 2022