1:12 pm, Wednesday, 18 November 2026

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন ১৫ বিদেশি যাত্রী

ডেস্ক রিপোর্ট : নেপালে অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত উড়োজাহাজে স্থানীয়দের পাশাপাশি ১৫ বিদেশি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ভারতের, চারজন রাশিয়ান, একজন আইরিশ, দুইজন দক্ষিণ কোরিয়ার, একজন অস্ট্রেলিয়ার, একজন ফ্রান্সের ও একজন আর্জেন্টিনার নাগরিক। আজ রোববার (১৫ জানুয়ারি) এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশে ছেড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ উড়োজাহাজে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মৃত্যু নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সুদর্শন বারতৌলা কাঠমান্ডু পোস্টকে জানিয়েছেন, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটিতে মোট ৬৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য ছিলেন।
নেপালের সিভিল এভিয়েশনের মুখপাত্র জগন্নাথ নিরাউলা জানান, ৭২ জন আরোহী নিয়ে উড্ডয়ন করেছিল উড়োজাহাজেটি। পাহাড়ি এলাকা হলেও দুর্ঘটনার সময় আকাশ পরিষ্কার ছিল। তাহলে কেন এমন দুর্ঘটনা ঘটল, সেটি নিয়ে তৈরি হয়েছে সংশয়।
এদিকে কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছেন দেশটির সেনাসদস্যরাও।
এক বিবৃতিতে দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত সংযোগ ছিল উড়োজাহাজটির। এরপর এটি বিধ্বস্ত হয়। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ বলছে, উড়োজাহাজটি ১৫ বছরের পুরোনো ছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজে ছিলেন ১৫ বিদেশি যাত্রী

Update Time : 02:35:23 pm, Sunday, 15 January 2023