5:22 am, Thursday, 24 September 2026

নোয়াখালীতে ৫১ পরিবারকে নলকূপ দিচ্ছে নুর ফাউন্ডেশন

ডেস্ক রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১টি পরিবারে বিশুদ্ধ পানির সংকট দূর করার লক্ষ্যে বিনামূল্যে অগভীর নলকূপ স্থাপন করে দিচ্ছে আন নুর ফাউন্ডেশন নামে একটি সামাজিক সম্প্রীতিমূলক স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলার মীর আলীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছে ১০ লক্ষ টাকা মূল্যের এসব নলকূপ হস্তান্তর করা হয়। এসময় পরিবারগুলোকে আন নুর ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।

এ সময় আন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ তাজুল ইসলাম মাদানী জানিয়েছেন, বন্যায় যেসব পরিবার গৃহহীন হয়েছে তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

এছাড়াও দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঔষধও বিতরণ করে সংগঠনটি। এ সময় আন নূর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুফতি কেএম শফিউল ইসলাম, সম্পাদক মুফতি সুলতান মাহমুদুর রহমান, নির্বাহী সদস্য মো: ওয়াহিদুর রহমান, মীর আলীপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মুফতি শিব্বির আহম্মেদ সহ সংগঠনের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা: কারাগারে মামা

নোয়াখালীতে ৫১ পরিবারকে নলকূপ দিচ্ছে নুর ফাউন্ডেশন

Update Time : 09:30:17 am, Sunday, 8 December 2024