7:39 am, Friday, 22 May 2026

নৌকার নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মাহি

বিনোদন ডেস্ক : গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. আজমত উল্লা খানের নির্বাচনী প্রচারণায় নেমেছেন ঢাকাই সিনেমার খ্যাতনামা নায়িকা মাহিয়া মাহি।

শনিবার (২০ মে) তিনি গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার আশপাশের ভোটারদের কাছে নৌকার প্রতীকের প্রার্থী অ্যাড আজমত উল্লার জন্য ভোট চান ও লিফলেট বিতরণ করেন। চিত্রনায়িকা মাহিয়া মাহিকে দেখতে ভিড় জমান তার ভক্তরা। এ সময় মাহির স্বামী রকিব সরকার তার সাথে ছিলেন।

নির্বাচনী প্রচারের সময় মাহি বলেন, আমাদের দেশে যে উন্নয়ন আর গাজীপুরের যে উন্নয়ন তা কিন্তু প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিজের করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে বিভিন্ন ধরনের রাস্তা করেছেন নানা উন্নয়ন করেছেন। অনেক সুন্দর সুন্দর উন্নয়ন তিনি এই গাজীপুরে করেছেন। এই উন্নয়নটা অব্যাহত রাখতে অ্যাড. আজমত খানকে নির্বাচনে বিজয়ী করতে হবে। আশা করছি তিনি অনেক ভোটের ব্যবধানে জিতবেন।

তিনি বলেন, সাধারণ জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পছন্দ করেন। তিনি আজমত উল্লাকে নৌকা প্রতীক দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন করার জন্য। তার দেওয়া সিদ্ধান্ত গাজীপুরবাসী মেনে নিয়েছেন। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সবাই আজমত উল্লা খানকে ভোট দেবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

নৌকার নির্বাচনী প্রচারণায় মাঠে নামলেন মাহি

Update Time : 07:56:27 am, Sunday, 21 May 2023