4:52 am, Saturday, 2 May 2026

কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২১ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ ময়নুল ইসলাম (৩০) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ জুলাই) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, কুলাউড়া থানার এসআই মো. শাহ আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাউকাপন বাজারে বিশেষ অভিযান পরিচালনাকালে শরীফপুর ইউপির নিশ্চিন্তপুর গ্রামের রজব আলীর ছেলে চোরাকারবারি ময়নুলকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা চোরাচালানের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে আনা প্রায় ২০ হাজার টাকা মূল্যের ২১ হাজার পিস নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি, একটি মোবাইল ফোন ও চোরাইকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার জব্দ করা হয়।

এ বিষয়ে থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে মঙ্গলবার মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে পুলিশ সুপারের নির্দেশে থানা পুলিশের চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

কুলাউড়ায় ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার

Update Time : 12:41:13 pm, Tuesday, 5 July 2022