9:31 pm, Monday, 27 July 2026

ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যাটট্রিক জয়

ক্রীড়া ডেস্ক :: দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান মৌসুমের প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর এবার টানা তিন ম্যাচ জিতেছে এরিক টেন হাগের দল। শক্তিশালী লিভারপুলকে দিয়ে জয়ের মিশন শুরু করে রেড ডেভিলরা। এরপর সাউদ্যাম্পটন ও লেস্টার সিটিকে পারায় তারা।

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) লেস্টার সিটিকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জ্যাডন সাঞ্চো। এতে পাঁচ ম্যাচে তিন জয় ও দুই হারে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন ইউনাইটেড। সমান সংখ্যক ম্যাচ খেলে এখনো জয়ের খাতা খুলেনি লেস্টার সিটি। এক ড্র ও চার হারে এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে তারা।

এর আগে প্রিমিয়ার লিগ নিজেদের প্রথম দুই ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ ও ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ম্যানইউ। এরপর লিভারপুলকে ২-১ এবং সাউদ্যাম্পটনকে ১-০ হারিয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

ম্যাচের ২৩ মিনিটে গোল করে পার্থক্য গড়ে দেন সাঞ্চো। ম্যাচের দ্বিতীয়ার্ধে কাসেমিরো, ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে নামিয়েও ব্যবধান বাড়াতে পারেনি ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে এক গোলের স্বস্তির জয় নিয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।

Tag :
About Author Information

Sirajul Islam

ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যাটট্রিক জয়

Update Time : 06:36:31 am, Friday, 2 September 2022