5:47 am, Friday, 28 August 2026

পপি কোথায় জানে না পরিবার!

বিনোদন ডেস্ক : গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। গত শনিবার (৩০ অক্টোবর) হঠাৎ মিডিয়া পাড়ার এমন গুঞ্জন উঠলে এ ব্যাপারে জানতে পপির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়। এই গুঞ্জনের মধ্যে এবার পপির বাবা জানালেন ভিন্ন কথা।

পপির মা হওয়া খবরের বিষয়ে তার বাবা আবুল হোসেন গণমাধ্যমকে বলেছেন, পরিবার নিয়ে আমি অনেক দিন ধরেই খুলনায় আছি। শুনেছি পপি সন্তানসম্ভাবনা। এসব নিয়ে নানা জনের নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বাবা হিসেবে বেশ দুশ্চিন্তায় আছি। আমি বা আমার পরিবারের কেউই এ বিষয়ে কিছু জানি না। এমনকি পপির সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছি। এখন মেয়ে যদি বাবার ফোন না ধরে, তাহলে এই দুঃখ কাকে জানাব! আমরাও অপেক্ষায় আছি ওর খবর পাওয়ার।

গত আগস্ট মাসে গণমাধ্যমের কাছে পপির মায়ের একটি ভিডিও বার্তা আসে। সেখানে তিনি দাবি করেন, পপি তার খোঁজ নেন না। এমনকি তারা একে-অপরের ঠিকানা পর্যন্ত জানেন না।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন পপি। প্রথম সিনেমাতেই বাজিমাৎ। এরপর অসংখ্য দর্শকপ্রিয় ও সফল সিনেমা উপহার দিয়েছেন এ নায়িকা।

Tag :
About Author Information

Sirajul Islam

পপি কোথায় জানে না পরিবার!

Update Time : 05:20:36 am, Wednesday, 3 November 2021