3:42 pm, Wednesday, 22 April 2026

‘পরীমনি ভালো আছেন, বিপদ কেটে গেছে’

বিনোদন ডেস্ক :: গতকাল (রোববার) নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করে পরীমনি লেখেন, ‘একটি দুর্ঘটনা’। এরপর থেকে পরীর ভক্তকূল জানতে ব্যাকুল হয়ে ওঠেনে কী ঘটলো তাদের নায়িকার সঙ্গে!

খোঁজ করে জানা যায়, মাথা ঘুরে পড়ে গিয়ে আহত হয়েছিলেন পরীমনি। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর অন্তঃসত্ত্বা পরীমণিকে বেশ কিছু টেস্ট দেওয়া হয়।

এদিকে সোমবার (২৮ মার্চ) চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, তিনি পরীমণির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। পরী এখন ভালো আছেন। বিপদ কেটে গেছে। তার গর্ভের সন্তানও সুস্থ আছে।

চয়নিকা বলেন, সকাল ৬টা পর্যন্ত হাসপাতালে ছিলাম। পরীমণি এখন আগের থেকে অনেক ভালো। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় ফিরবে। সবাই ওর জন্যে প্রার্থনা করবেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘গুণিন। এই সিনেমায় কাজ করতে গিয়ে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে তার পরিচয়-প্রেম। গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। এরপর গত ১০ জানুয়ারি বিয়ে ও অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন রাজ-পরী জুটি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

‘পরীমনি ভালো আছেন, বিপদ কেটে গেছে’

Update Time : 12:02:01 pm, Monday, 28 March 2022