ডেস্ক রিপোর্ট : ডিসেম্বরে মুক্তি পাবে ‘বাহুবলী’ প্রভাসের ছবি ‘রাজা সাব’। দক্ষিণী এই তারকার ছবি মানেই অনুরাগীদের প্রত্যাশা তুঙ্গে। প্রিয় সুপারস্টারের ছবির জন্য মুখিয়ে থাকেন অনুরাগীরা।
কিন্তু মুক্তির আগেই বড়সড় ধাক্কা খেল সিনেমাটি। আর তাতেই মনখারাপ সিনেপ্রেমীদের।
আগামী ১৬ জুন ছবির টিজার মুক্তির কথা ছিল। তার আগেই ঘটল বিপত্তি। নির্ধারিত দিনে আনুষ্ঠানিকভাবে টিজার মুক্তি পাওয়ার আগেই তার বেশ কিছু ক্লিপ ও স্টিল ইতোমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।
আর তাতেই মাথায় হাত ছবির নির্মাতাদের। ছবি মুক্তির আগেই পাইরেসির জালে জড়িয়ে পড়েছে ‘রাজা সাব’।
তবে তা আটকাতে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমেছে ছবির টিম। ছবির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ছবির টিমের পক্ষ থেকে জানানো হয়েছে ‘কেউ যদি বেআইনিভাবে এই অননুমোদিত কনটেন্ট শেয়ার করে তাহলে তার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
5:35 am, Saturday, 17 October 2026
News Title :
পাইরেসির কবলে প্রভাসের সিনেমা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:37:04 am, Saturday, 14 June 2025
- 270 Time View
Tag :
Popular Post





























