1:45 am, Tuesday, 10 November 2026

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ সেনা কর্মকর্তাদের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনীর ত্রয়োদশ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীও রয়েছেন
বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ত্রাণ অভিযান চলাকালে এক সেনা জেনারেল ও আরো ৫ জনসহ একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে সহায়তা করছিল একটি এভিয়েশন হেলিকপ্টার। সোমবার (১ আগস্ট) হঠাৎ করে বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটিতে একজন সেনা জেনারেলসহ মোট ছয়জন ছিলেন। নিখোঁজ সেনা কর্মকর্তা ‘দক্ষিণ ১২ কোর’র কমান্ডার। সেখানে তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছে ।

পাকিস্তানের বেলুচিস্তানে বন্যা শুরু হওয়ার পর আর্মড ফোসেস দল ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছিল। ওই বন্যায় সোমবার পর্যন্ত ৪৬ জন শিশুসহ ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

প্রদেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ১৩ হাজার ৫৩৫ টি বাড়ি ভেঙে গেছে। এছাড়া অব্যাহত আছে ভারী বৃষ্টিও।

সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে বলা হয়েছে, নিখোঁজ হেলিকপ্টারের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে এবং কোনো তথ্য পাওয়া গেলে আরও বিশদভাবে প্রকাশ করা হবে।

এদিকে নিখোঁজ হেলিকপ্টারের তল্লাশি অভিযান সম্পর্কে পুলিশের খুজদার রেঞ্জের উপ-মহাপরিদর্শক পারভেজ উমরানি সংবাদমাধ্যম দ্য ডনকে বলেন, পুলিশ ও সম্মুখসারির কর্মীরা গত পাঁচ ঘণ্টা ধরে যৌথ অনুসন্ধান অভিযান চালাচ্ছেন।

পুলিশ সূত্র দ্য ডনকে জানিয়েছে, যে এলাকায় হেলিকপ্টারটি নিখোঁজ হয়েছে সেটি দুর্গম পাহাড়ি ভূখণ্ড। ওই এলাকায় জীপ গাড়ি চলতে পারে এমন রাস্তাও নেই। আর এ কারণেই নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধানে উদ্ধার কর্মকাণ্ডে অংশ নেওয়া দলগুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে।

পাকিস্তানের সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, ‘হয় আপনি পায়ে হেঁটে বা মোটরসাইকেলে করে বা অথবা আকাশপথে নজরদারি চালাতে হবে।’

গত কয়েক সপ্তাহ ধরে বেলুচিস্তানের বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ তৎপরতায় হেলিকপ্টারসহ সামরিক কর্মী ও সরঞ্জাম নিয়োজিত রয়েছে। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আখতার নওয়াজের সঙ্গে বেলুচিস্তানে ছিলেন।

এদিকে হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে পাকিস্তানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উদ্বেগ প্রকাশ এবং আরোহী সকলের সুরক্ষার জন্য প্রার্থনা করেছেন। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছেন, ‘আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়ার খবর খুবই উদ্বেগজনক। বন্যাদুর্গত এলাকায় ত্রাণ তৎপরতায় নিয়োজিত কর্মীদের নিরাপত্তা ও প্রত্যাবর্তনের জন্য গোটা জাতি আল্লাহর কাছে প্রার্থনা করছে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান লিখেছেন: ‘আর্মি এভিয়েশনের হেলিকপ্টার নিখোঁজ হওয়া উদ্বেগজনক এবং আরোহী সকলের জন্য প্রার্থনা করছি।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

পাকিস্তানে ৬ সেনা কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

Update Time : 08:03:16 am, Tuesday, 2 August 2022