7:56 am, Thursday, 24 September 2026

‘পাঠান’ সিনেমা মুক্তির ২৫ দিনে কত আয় করলো

ডেস্ক রিপোর্ট : ‘পাঠান’ সিনেমা মুক্তির ২৫ দিন পার করেছে। স্পাই থ্রিলার ‘পাঠান’ সিনেমা দিয়ে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেই একের পর এক রেকর্ড ভাঙছেন কিং খান। গত ২৫ জানুয়ারি থেকে বক্স অফিসে কার্যত ঝড় চালিয়েছে এই সিনেমা।
হিন্দি সিনেমা তথা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসার আলোকে উল্লেখযোগ্য নাম হয়ে থাকবে ‘পাঠান’। কিন্তু এবার মুক্তি পেয়েছে আরও বেশ কিছু সিনেমা। হলিউড কিংবা দক্ষিণী বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তাতে কি ‘পাঠান’-এর ব্যবসায় প্রভাব পড়ল?
ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে, কোনো সিনেমার মুক্তিই বিশেষ প্রভাব ফেলতে পারেনি ‘পাঠান’-এর বক্স অফিস কালেকশনে। শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে এই সিনেমা উল্লেখযোগ্য ব্যবসা করছে।
জানা গেছে, বিশ্বজুড়ে শাহরুখ খানের সিনেমা এখন পর্যন্ত ৯৮৮ কোটি রুপি ব্যবসা করে ফেলেছে। ‘দঙ্গল’, ‘কেজিএফ চ্যাপ্টার-২’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং আরও অনেক সিনেমার সর্বমোট ব্যবসাকে হেলায় পিছনে ফেলে বক্স অফিসে ঝড় অব্যাহত রেখেছে ‘পাঠান’। ট্রেড অ্যানালিস্টদের ধারণা, চলতি সপ্তাহ শেষ হতেই এই সিনেমা ভারতে ৬০০ কোটি রুপির ব্যবসা করে ফেলবে।

Tag :
About Author Information

Sirajul Islam

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের স্ত্রী মরিয়মের আত্মহত্যা: কারাগারে মামা

‘পাঠান’ সিনেমা মুক্তির ২৫ দিনে কত আয় করলো

Update Time : 07:10:52 am, Monday, 20 February 2023