11:03 am, Thursday, 25 June 2026

পাতলীখাল পুনঃখননে উপকৃত হবে ৪০ হাজার মানুষ, ঘটবে কৃষি বিপ্লব: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : কক্সবাজার সদরের পিএমখালীর পাতলীখাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবেন এবং এলাকায় কৃষি উৎপাদনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে কক্সবাজার সদরের পিএমখালী এলাকায় পাতলীখাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় ৫০ বছর আগে খালটি খনন করেছিলেন। দীর্ঘ সময় পর পুনরায় খালটি পুনঃখনন করা হচ্ছে, যা এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, প্রকল্পের ফলে প্রায় ১২ হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে। এর মাধ্যমে অতিরিক্ত প্রায় ১ হাজার ২০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন সম্ভব হবে।

পাশাপাশি সাড়ে ৮ হাজার কৃষক সরাসরি সেচ সুবিধার আওতায় আসবেন।
কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে কৃষি খাতের জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষিকার্ড বিতরণ করা হবে।
তারেক রহমানতিনি বলেন, কৃষিকার্ডের মাধ্যমে কৃষকদের বীজ ও কীটনাশক কেনার জন্য এককালীন আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে আগামী পাঁচ বছরে সারাদেশে ২০ হাজার খাল খননের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার নজির থাকলেও এবার তা ঘটেনি। কর হ্রাস এবং মদ ও সিগারেটের মূল্য বৃদ্ধির প্রস্তাব থাকা সত্ত্বেও বিরোধী রাজনৈতিক দলগুলো বাজেটের সমালোচনা করছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “বিএনপির রাজনীতি মানুষের জন্য। সেই লক্ষ্য থেকেই কৃষকদের পাশে দাঁড়াতে খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।”

এর আগে শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেন কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। সকাল ১০টার দিকে তিনি বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে গাড়িবহর নিয়ে পিএমখালীর পাতলীখালের মোহনায় পৌঁছান।

ঝুম বৃষ্টির মধ্যেও বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহম্মদ, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। বৃষ্টি উপেক্ষা করে অনেককে ছাতা হাতে এবং অনেকে ভিজেই প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় থাকতে দেখা যায়।

খাল পুনঃখনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী একটি গাছের চারা রোপণ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পথসভায় বক্তব্য শুরু করে প্রায় ২০ মিনিট বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সকাল থেকেই কক্সবাজার শহরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর সড়ক, হলিডে মোড়, কলাতলী, সুগন্ধা পয়েন্ট, বাস টার্মিনাল ও লিংক রোডসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

বিভিন্ন স্থানে বসানো হয় চেকপোস্ট। নিরাপত্তা সংশ্লিষ্ট যানবাহন, সরকারি অতিথি ও দলীয় নেতাকর্মীদের বহনকারী যানবাহন ছাড়া সাধারণ যান চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

হীড বাংলাদেশের উদ্যোগে ৭৫ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি

পাতলীখাল পুনঃখননে উপকৃত হবে ৪০ হাজার মানুষ, ঘটবে কৃষি বিপ্লব: প্রধানমন্ত্রী

Update Time : 09:19:55 am, Saturday, 13 June 2026