9:10 am, Wednesday, 11 November 2026

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ম্যাক্রোঁ

ডেস্ক রিপোর্ট : পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ । বিবিসি জানিয়েছে, দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে বাম জোট ও কট্টর ডানপন্থীদের জনপ্রিয়তার কারণে ফ্রান্সের জাতীয় পরিষদের নিয়ন্ত্রণ হারিয়েছেন ম্যাখোঁ।

স্থানীয় সময় রবিবার পার্লামেন্ট নির্বাচনে ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট কয়েক ডজন আসন হারিয়েছে। ভোটাভুটি শেষে প্যারিসের এলিসি প্রাসাদে দীর্ঘ বৈঠক শেষে ম্যাখোঁ বলেন, এমন পার্লামেন্ট কখনো দেখেনি ফ্রান্স।

ইমানুয়েল ম্যাক্রোঁর নবনিযুক্ত প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্ন বলেছেন, এমন পরিস্থিতি নজিরবিহীন। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, এই পরিস্থিতি আমাদের দেশের জন্য বড় ধরনের ঝুঁকি। আমরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছি। কাল থেকে আমরা সংখ্যাগরিষ্ঠতা তৈরি করতে কাজ করব।

ফ্রান্সের অর্থমন্ত্রী বলেছেন, ফ্রান্স অশাসনযোগ্য হয়নি। তবে শাসনকার্য চালাতে অনেক পরিকল্পনার প্রয়োজন হবে।

বিরোধী নেত্রী মারিন লি পেন ও তার কট্টর-ডানপন্থী ন্যাশনাল র‌্যালি পার্টি নতুন আটটি আসনে জয় পেয়ে মোট ৮৯টির দখল নিয়েছে। সরকার দলের বিপর্যয়ে তিনি বলেছেন, ইমানুয়েল ম্যাক্রোঁর দুঃসাহসিক অভিযান আজ শেষ হয়েছে। তার সরকার এখন সংখ্যালঘু।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারালেন ম্যাক্রোঁ

Update Time : 07:04:21 am, Monday, 20 June 2022