8:44 am, Tuesday, 14 July 2026

পি কে হালদারসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

ডেস্ক রিপোর্ট : অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পি কে হালদারসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা করেছেন আদালত।

রবিবার (২৭ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অপর আসামিরা হলেন, পিকে হালদারের মা লিলাবতী হালদারসহ পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

এদিন এ মামলায় পিকে হালদারসহ ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

আদালতের দুদক পরিদর্শক আমিনুল ইসলাম এসব তথ্য জানান।

উল্লেখ্য, গত ২০২০ সালের ৮ জানুয়ারি ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। সেই মামলার তদন্তে নেমে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের তথ্য পেয়েছে মামলার তদন্ত সংস্থা। তবে মামলা দায়েরের আগেই পি কে হালদার পালিয়ে কানাডা চলে যান। পালিয়ে যাওয়ার আগে এনআরবি গ্লোবাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

পি কে হালদারসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা

Update Time : 10:24:33 am, Sunday, 27 March 2022