8:10 pm, Tuesday, 21 April 2026

প্রথমবার উইম্বলডনের সেমিতে আলকারাজ

ডেস্ক রিপোর্ট : বয়স মাত্র ২০ বছর। যদিও এই প্রথম নয়, তিনি এর আগেও টেনিস দুনিয়াকে চমকে দিয়েছেন। কথা হচ্ছে ২০২২ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজকে নিয়ে। এবারের উইম্বলডনের শীর্ষবাছাই স্প্যানিস টেনিস তারকা অপ্রতিরোধ্য। বার বার প্রমাণ করছেন তিনি। ঘাসের কোর্টে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে তাঁর ছেলেবেলার বন্ধু হোলগার রুনকে ৭-৬ (৭-৩), ৬-৪, ৬-৪ হারিয়ে সেমির টিকিট কাটেন তিনি ।

ঘাসের কোর্টে শুরুর দিকে খুব একটা হাতখুলে খেলতে দেখা যায়নি। তবে সময় যত যাচ্ছে তত যেন ভালোভাবে মানিয়ে নিচ্ছেন স্প্যানিস টেনিস তারকা। যার চিত্র ফুটে উঠল কোয়ার্টার ফাইনালে। প্রথম সেটে এগিয়ে যেতে কিছুটা কষ্ট হলে বাকি সেটগুলো জেতেন সহজেই। মাত্র ২ ঘণ্টা ২০ মিনিটে তুলে নিলেন দুর্দান্ত জয়।

উইম্বলডনের শেষ চারে উঠে স্পেনের টেনিস স্টার কার্লোস আলকারাজ বলেন, ‘উইম্বলডনের সেমিফাইনালে ওঠার অনুভূতিটা অসাধারণ। আমি যখন থেকে টেনিস খেলা শুরু করেছিলাম, সেই সময় থেকেই এই স্বপ্নটা দেখেছিলাম। এখানে সেমিফাইনালে খেলতে পারব, আমার একটা স্বপ্নপূরণ হতে চলেছে।’

অপরদিকে সেমিফাইনালে আলকারাজের প্রতিপক্ষ তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। প্রতিপক্ষ হিসেবে দানিল সহজ হবে না স্প্যানিশ তারকার জন্য। তবে বর্তমানে যে ছন্দে রয়েছেন আলকারাজ, তাতে সেমিফাইনালে তার প্রতিপক্ষ দানিল মেদভেদভেকে তিনি হারিয়ে দিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

অন্যদিকে পুরুষ এককের আরেক সেমিফাইনালে ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। আগামীকাল শুক্রবার সেমিফাইনালে অষ্টম বাছাই ইতালির টেনিস তারকা জানিক সিনারের মুখোমুখি হবেন জকোভিচ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

প্রথমবার উইম্বলডনের সেমিতে আলকারাজ

Update Time : 09:12:06 am, Thursday, 13 July 2023