1:07 am, Monday, 8 June 2026

প্রথম রাউন্ডেই আর্চার সাগরের বিদায়

ডেস্ক রিপোর্ট :: প্যারিস অলিম্পিক থেকে বাংলাদেশ ক্রীড়াবিদদের একটার পর একটা ব্যর্থতার খবর আসছে। ৫ ক্রীড়াবিদের মধ্যে শ্যুটার রবিউল ইসলাম বিদায় নিয়েছেন আগেই। মঙ্গলবার হিট থেকে বিদায় নিয়েছেন সাঁতারু সামিউল ইসলাম রাফি।

প্যারিস অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদের মধ্যে কেবল আর্চার সাগর শুধুমাত্র প্যারিসে গিয়েছিলেন কোয়ালিফাই করে। প্রথম রাউন্ডের হার্ডল পেরিয়ে ভাল কিছু করবেন সাগর, এ প্রত্যাশাই ছিল সবার।

র‍্যাঙ্কিং রাউন্ডে ৭২০ পয়েন্ট স্কোরের মধ্যে করতে পেরেছেন ৬৫২ পয়েন্ট স্কোর করে ৬৪ জনে ৪৫তম হওয়ায় প্রথম রাউন্ডে তাকে মুখোমুখি হতে হয়েছে র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৭০ স্কোর করে ২০তম স্থান পাওয়া ইতালির মাউরো নেসপলির।

টোকিও অলিম্পিক গেমসে রিকার্ভ ইনডিভিজ্যুয়াল ইভেন্টে রৌপ্যজয়ী মাউরো ২০১২ লন্ডন অলিম্পিকে টিম ইভেন্টে স্বর্ণজয়ী মাউরো নেসপলির বাধা পেরুনো ছিল সাগরের জন্য দুরূহ।বুধবার মাউরোর বাধা পেরুতে পারেননি সাগর।

এলিমিনেশন রাউন্ডের শুরুতেই ৩২ জনে যাওয়ার লড়াইয়ে গতকাল নেসপলির কাছে সরাসরি ৬-০ সেট পয়েন্টে হেরে সাগর বিদায় নিয়েছেন প্যারিস অলিম্পিক থেকে।

রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্ট পাঁচ সেটের হলেও প্রথম তিন সেটে ৩০-২৭, ২৭-২৬ ও ২৮-২৫ ব্যবধানে নেসপলির কাছে সাগর হেরে যাওয়ায় শেষ দুটি সেটের প্রয়োজন হয়নি। প্রথম সেটে তিনটি তিরেই ১০ পয়েন্ট করে স্কোর করেন নেসপলি। সাগরের স্কোর সেখানে ছিল ৮, ৯ ও ১০।

দ্বিতীয় সেটে প্রথম দুই শটে দুজনের পয়েন্ট ছিল সমান ১৭। শেষ শটে সাগর ৯, নেসপলি ১০। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেট জেতার বিকল্প ছিল না সাগরের সামনে। কিন্তু নেসপলির ২৮ পয়েন্ট স্কোরের বিপরীতে ২৫ পয়েন্ট স্কোর করেন সাগর।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম রাউন্ডেই আর্চার সাগরের বিদায়

Update Time : 07:21:01 am, Thursday, 1 August 2024