মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটুক্তি করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত শনিবার গভীর রাতে তাকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে আটক করা হয়।
বেশ কিছুদিন আগে শাহপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে একটি ভিডিও পোস্ট করে। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ক্ষুব্দ হন। পরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে ওই যুবককে আটক করেন। এঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন সরকার।ছবি ২টি।
4:38 am, Wednesday, 7 October 2026
News Title :
প্রধানমন্ত্রীকে কটুক্তি করার অভিযোগে মৌলভীবাজারে যুবক আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:01:06 pm, Sunday, 4 October 2026
- 53 Time View
Tag :
Popular Post
























