3:20 am, Friday, 31 July 2026

১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

আন্তজার্তিক ডেস্ক :: ইসরায়েল সম্প্রতি ইরানে চালানো হামলার সময় টার্গেট করে অন্তত ১৪ জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে, যাদের মধ্যে ছিলেন রসায়নবিদ, পদার্থবিদ ও প্রকৌশলীরা।

ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত যোশুয়া জারকা-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়ে একটি আন্তর্জাতিক সংবাদসংস্থা।

রাষ্ট্রদূত জারকা দাবি করেন, যদি কোনো পরিকাঠামো বা পারমাণবিক উপকরণ মার্কিন ও ইসরায়েলি বোমাবর্ষণে টিকে থেকেও থাকে এই হত্যাকাণ্ডগুলোর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি পুনর্গঠন করা “প্রায় অসম্ভব” হয়ে পড়বে।

তিনি বলেন, এই পুরো দলটিই একসঙ্গে নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় কার্যত ইরানের পারমাণবিক প্রকল্প কয়েক বছর নয় বরং অনেক বছর পিছিয়ে গেছে।

জারকার এই মন্তব্যের একদিন পর মঙ্গলবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, আরেক ইরানি পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ রেজা সেদীঘি সাবের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। তিনি আগে ১৩ জুনের হামলায় আহত হয়েছিলেন, হামলায় তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হন।

তবে জারকার বক্তব্য সত্ত্বেও বিশ্লেষকরা মনে করছেন, ইরানের হাতে এখনও বিকল্প বিজ্ঞানী রয়েছে, যারা এই ক্ষতিপূরণ দিতে সক্ষম। তাদের মতে, এই হত্যাকাণ্ড ইরানের পারমাণবিক কর্মসূচিকে কিছুটা পিছিয়ে দিতে পারে, কিন্তু পুরোপুরি থামাতে পারবে না।

Tag :
About Author Information

Sirajul Islam

ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা

১৪ ইরানি বিজ্ঞানীকে হত্যার দাবি ইসরায়েলের

Update Time : 08:13:51 am, Wednesday, 25 June 2025