ডেস্ক রিপোর্ট : চলচ্চিত্রের আদলে নির্মিত একটি সিনে-ড্রামায় অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া; নাম ‘পায়েল’। ঈদে মুক্তি পাওয়া এই সিনে-ড্রামায় তার বিপরীতে দেখা গেছে খায়রুল বাসারকে।
পরিচালনা করেন সাইফুল হাফিজ খান। আর্ক ফিল্মসের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পেয়েছে। ইতোমধ্যে অনেকে এই সিনে-ড্রামার বেশ প্রশংসা করেছেন বলে জানান স্পর্শিয়া।
প্রথমবারের মতো ইউটিউবের জন্য এমন কনটেন্ট নির্মাণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। স্পর্শিয়া বলেন, “এখন আর আগের মতো ছোটপর্দায় কাজ করছি না। কিন্তু এই গল্পটি ‘না’ করতে পারিনি, যার অন্যতম কারণ এটি সিনেমার আদলে নির্মিত হয়েছে।
এ ছাড়া গল্পও গতানুগতিক গল্পের বাইরে বলতে পারি। ভিউয়ের যুগে এটি অন্যদের ছাপিয়ে যেতে না পারলেও যারা দেখছেন, বেশ প্রশংসা করছেন।”
গল্পে দেখা যায়, কুতুব (খায়রুল বাসার) শিকড়হীন এক যুবক। বেড়ে ওঠা একটি নির্জন অবহেলিত চিতায়। লাশ পোড়ানোই তার কাজ। অন্যদিকে জরী (অর্চিতা স্পর্শিয়া) পরিচ্ছন্নতাকর্মী।
কেউ নেই তার। তাই অবসরে সে কুতুবের সঙ্গে চিতায় সময় কাটায়। কিন্তু শেষ পর্যন্ত কি তাদের এভাবে এক চিতায় থাকা হবে? এমন গল্পেই নির্মিত ‘পায়েল’।
6:16 am, Wednesday, 18 November 2026
News Title :
প্রশংসিত স্পর্শিয়া
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:05:29 am, Monday, 21 April 2025
- 270 Time View
Tag :
Popular Post



























