2:39 am, Saturday, 22 August 2026

প্রেম ভাঙলে উন্নতি হয় আর্থিক অবস্থার!

ডেস্ক রিপোর্ট : দিল্লির লাড্ডুর কথা শুনেছেন তো? এ যেন ঠিক তাই। খাবেন না বাদ দেবেন তা নিয়ে দোলাচলের শেষ নেই। যারা প্রেম নেই বলে দুঃখে কেঁদে ভাসাচ্ছেন আকুল পাথার, তাদের ক্ষতে অল্প হলেও প্রলেপ লাগাতে পারে সদ্য প্রকাশিত একটি সমীক্ষার ফলাফল।

কানাডায় ১৭০০ জনের উপর করা একটি ব্যাঙ্কের সমীক্ষা জানাচ্ছে, বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৭৪ শতাংশই জানাচ্ছেন, বিবাহিত থাকাকালীন কিংবা পূর্ববর্তী সম্পর্কে থাকার সময় তাদের অর্থনৈতিক অবস্থা যা ছিল, বিবাহবিচ্ছেদ কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। এমনকি ভবিষ্যতেও তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভাল হবে বলেই মত সংশ্লিষ্ট ব্যক্তিদের।

কিন্তু কেন এমনটা হয়? সমীক্ষা বলছে, ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, বিচ্ছেদের পর আয় ব্যয়ের হিসেব অনেক বেশি বুঝতে শিখেছেন তারা। শতকরা ৫৭ জন বলেছেন, বিচ্ছেদের পর তাদের খরচ কমে গিয়েছে অনেকটাই। আর ৫৪ শতাংশ মানুষের দাবি, বিচ্ছেদের পর একার হিসেব নিকেশ করা অনেক বেশি সহজ বলে মনে হয়েছে তাদের।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

প্রেম ভাঙলে উন্নতি হয় আর্থিক অবস্থার!

Update Time : 05:08:42 am, Saturday, 12 February 2022