1:48 am, Wednesday, 23 September 2026

আপনার স্বামী কি ‘মামা’স বয়’? ১০ লক্ষণে মিলিয়ে নিন

লাইফস্টাইল ডেস্ক :: বিয়ের কয়েক বছর পেরিয়ে গেছে। স্বামী দায়িত্বশীল, সংসারও ভালোই চলছে।

তবে মায়ের সামনে গেলেই যদি তার আচরণে বড় ধরনের পরিবর্তন দেখা যায়, কিংবা প্রায় প্রতিটি কাজেই মায়ের সাহায্য প্রয়োজন হয়, তাহলে তিনি ‘মামা’স বয়’ কি না, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। অনেক নারীরই স্বামীকে নিয়ে এমন অভিযোগ রয়েছে।
কিছু লক্ষণ খেয়াল করলেই বিষয়টি বোঝা সম্ভব।
রান্নার সঙ্গে মায়ের রান্নার তুলনা

আপনার করা প্রায় প্রতিটি রান্নার সঙ্গেই কি স্বামী তার মায়ের রান্নার তুলনা করেন? তার কাছে কি সব সময়ই মায়ের রান্না বেশি সুস্বাদু মনে হয়? বিষয়টি শুধু খাবারের স্বাদের সঙ্গে সম্পর্কিত নয়।

মায়ের হাতে আদর করে খাওয়ার অভ্যাস ও সেই আবেগ থেকেও এমন তুলনা আসতে পারে।
মা এখনও জামাকাপড় কেচে দেন

মা সন্তানের যত্ন নেবেন, সেটাই স্বাভাবিক।

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের কাজ নিজে করার অভ্যাসও তৈরি হওয়া জরুরি। আপনার স্বামীর জামাকাপড় যদি এখনও তার মা কেচে দেন, তাহলে এটিও ‘মামা’স বয়’র একটি লক্ষণ হতে পারে।
মায়ের ফোনে সব সময় ব্যস্ত

অফিসে ঠিকমতো পৌঁছেছেন কি না, দুপুরে খেয়েছেন কি না, কখন বাড়ি ফিরবেন, এমন নানা বিষয়ে কি নিয়মিত মায়ের ফোন আসে? এমনকি মায়ের সঙ্গে কথা না হলে স্বামীকে যদি অস্বস্তি বা অসহায় বোধ করতে দেখা যায়, সেটিও খেয়াল করার মতো বিষয়।

মা সামনে এলেই আচরণ বদলে যায়

অফিসে কিংবা আপনার সামনে যিনি বেশ আত্মবিশ্বাসী ও দৃঢ়, মায়ের সামনে গেলেই কি তিনি একেবারে শিশুর মতো হয়ে যান? মায়ের কাছ থেকে বাড়তি আদর-আহ্লাদ পাওয়ার বিষয়টিও ‘মামা’স বয়’র অন্যতম লক্ষণ হতে পারে।

সব সময় মায়ের পক্ষ নেন

দাম্পত্য জীবনে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে বচসা বা ঝামেলা হলে স্বামী কি প্রায় প্রতিবারই মায়ের পক্ষ নেন? আপনার বক্তব্য শোনার আগেই যদি মায়ের অবস্থানকে সমর্থন করেন, তাহলে বিষয়টি লক্ষ্য করা যেতে পারে।

মা হঠাৎ করেই চলে আসেন

আপনাদের দু’জনের সংসারে কি শাশুড়ি প্রায়ই যখন তখন চলে আসেন? আদরের ছেলেকে ছেড়ে থাকতে না পারা যেমন এর একটি কারণ হতে পারে, তেমনই ছেলেরও মাকে কাছে পেলে আপনার কথা ভুলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

মাকে খুশি রাখতে অপরাধবোধ

কিছু পুরুষের ক্ষেত্রে ছোটবেলা থেকেই মাকে খুশি রাখাকে বড় দায়িত্ব হিসেবে দেখানো হয়। ফলে মা যদি মনে করেন, ছেলে তাকে যথেষ্ট সময় বা গুরুত্ব দিচ্ছে না, তাহলে ছেলে নিজেই অপরাধবোধে ভুগতে পারেন। মায়ের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের ব্যস্ততা বা সংসারের বিষয়ও তিনি ভুলে যেতে পারেন।

মায়ের সঙ্গেই বেশি সময় কাটান

নিজের সংসারের পরিবর্তে কি তিনি প্রায়ই মায়ের সঙ্গে থাকতে চলে যান? সপ্তাহান্তে আপনার সঙ্গে সময় কাটানোর চেয়ে মায়ের হাতের রান্না খাওয়া ও মায়ের আদর পাওয়াই যদি তার কাছে বেশি আনন্দের হয়, তাহলে সেটিও একটি লক্ষণ। একই সংসারে থাকলে বাড়িতে থাকা পুরো সময়টাই যদি মায়ের সঙ্গে কাটাতে চান, সেটিও নজরে রাখার মতো।

দাম্পত্যের কথা মাকে জানান

আপনাদের ব্যক্তিগত বা দাম্পত্য সমস্যাগুলো কি স্বামী নিয়মিত তার মায়ের সঙ্গে আলোচনা করেন? এমনকি আপনার নামে মায়ের কাছে নালিশও করেন কি? আবার শাশুড়ি যদি আপনাদের ঝামেলায় জড়িয়ে পড়ে আপনাকেই বকাঝকা করেন, তাহলে এটিও ‘মামা’স বয়’র একটি লক্ষণ হতে পারে।

আপনাকে সম্মান করেন

তবে ‘মামা’স বয়’র একটি ভালো দিকও রয়েছে। এ ধরনের পুরুষরা সাধারণত নারীদের সম্মান করতে শেখেন। মায়ের কাছ থেকে জীবনের সেরাটা পাওয়ার কারণে নিজের জীবনের গুরুত্বপূর্ণ নারীটিকেও সেরাটা দেওয়ার চেষ্টা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

জাতিসংঘে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি:

আপনার স্বামী কি ‘মামা’স বয়’? ১০ লক্ষণে মিলিয়ে নিন

Update Time : 11:26:20 am, Tuesday, 22 September 2026