9:40 pm, Thursday, 21 May 2026

ফের বোমা ফাটালেন কঙ্গনা

বিনোদন ডেস্ক :: বলিউড নিয়ে আবার বিস্ফোরক কঙ্গনা রানাউত। এবার তার দাবি, হিন্দি সিনেমা জগতে প্রায়ই যৌন শোষণের শিকার হন উঠতি অভিনেতারা। বলিউডে ব্যাপারটা নাকি একরকম ‘জলভাত’-এর মতোই!

তবে কঙ্গনার দাবি, মিটু আন্দোলনের সময় এই ‘সত্যি কথা’ ফাঁস করে দেওয়াতেই গোটা বলিউড শত্রু হয়েছিল তার। একযোগে তাকে নিষিদ্ধ করেছিলেন সবাই।

বলিউডের এসব বিষয় যে তার পছন্দ নয় তা আগেও বহুবার বুঝিয়ে দিয়েছেন কঙ্গনা। তবে এই প্রথম তিনি বলিউডের কাস্টিং কাউচের কথা সোজাসুজি বললেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন ফ্যাশনের জগতেও ব্যাপারটা কিছুটা একই রকম। নতুনদের সেখানেও হেনস্থার শিকার হতে হয়।

কঙ্গনা বলেছেন, অনেক ক্ষেত্রেই এ ধরনের ঘটনার দীর্ঘ ছাপ থেকে যায় নির্যাতিতদের উপর। শুরুর আগেই শেষ হয়ে যায় তাদের ক্যারিয়ার।

মিটু আন্দোলনের সময় তা-ই এই নির্যাতিতদের পক্ষ নিয়েছিলেন বলে দাবি করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, যতই আমরা বলিউডের শিল্পজগতের স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করি না কেন, আসলে বলিউডের জগত ঘন অন্ধকারাচ্ছন্ন! আর এটাই সত্যি।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

ফের বোমা ফাটালেন কঙ্গনা

Update Time : 08:47:21 am, Thursday, 5 May 2022