1:33 am, Tuesday, 10 November 2026

ফ্রান্সে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৮০

ডেস্ক রিপোর্ট::ফ্রান্সে শিশু নির্যাতনের অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্দেহের তালিকায় রয়েছেন একজন স্থানীয় কাউন্সিলর ও দুই স্কুল শিক্ষক। এই গ্রেপ্তারের ঘটনাকে ফ্রান্সের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় কমিশনার কুয়েন্টিন বেভান শনিবার (০৯ ডিসেম্বর) এএফপিকে জানিয়েছেন, ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের সবার বয়স ৩০ থেকে ৬০ বছরের ভেতর। এদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত দুজন শিক্ষক, কয়েকজন ক্রীড়া প্রশিক্ষকসহ কেন্দ্রের একজন ব্যবস্থাপককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও যৌন নির্যাতনের অভিযোগ ছিল। এ ছাড়া অনেকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন সবাই পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। যদিও কেউ কেউ মান সম্মানের খোয়ানোর ভয়ে দোষ স্বীকার করেনি।

বেভান জানিয়েছেন, অপরাধীদের কম্পিউটারে থাকা বিভিন্ন ভিডিও মুছে ফেলার কাজ করছে পুলিশ।

প্রতিবেদনে থেকে জানা গেছে, মোট ৫১ জনকে আদালতে হাজির হয়েছে। যাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ৩৮ জন আদালতের তত্ত্বাবধানে রয়েছে। বাকিদের আরও তদন্তের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

ফ্রান্সে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৮০

Update Time : 08:06:06 am, Sunday, 10 December 2023