1:05 pm, Tuesday, 28 July 2026

বাংলাদেশের বোলিং তোপে ধুঁকছে নিউজিল্যান্ড

ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি টাইগাররা। নেপিয়ারের মক্স্যাকলিন পার্কে আজ প্রথমটিতে মাঠে নেমেছে দুই দল যাতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ইনিংসের প্রথম দুই ওভারেই তিন কিউই ব্যাতারকে সাজঘরে ফেরাম স্পিনার শেখ মেহেদী এবং পেসার শরিফুল ইসলাম। এরপর পঞ্চম ওভারে স্বাগতিকদের আরও এক ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন মেহেদী।

কিউইদের বিপক্ষে বোলিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছে টাইগারদের। ইনিংসের প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। প্রথম ওভারের তৃতীয় বলেই মেহেদীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন ওপেনার টিম সেইফার্ট।

এর পরের ওভারেই আরও বিপাকে পড়ে কিউইরা। শরিফুলের করা ওভারের দ্বিতীয় বলেই স্লিপে সৌম্য সরকারের হাতে ক্যাচে পরিণত হন আরেক কিউই ওপেনার ফিন অ্যালেন। আর পরের বলেই ফিলিপ্সকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই টাইগার পেসার। ফলে প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে ১ রান ওঠতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর ডেরিল মিচেল এবং মার্ক চাপম্যানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল কিউইরা। তবে মেহেদীর ঘূর্ণি জাদুতে তা সম্ভব হয়নি। পঞ্চম ওভারে টাইগার এই বোলারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন মিচেল। আউট হওয়ার আগে ১৫ বলে ২ চারে ১৪ রান করেন তিনি। এর পর মার্ক চ্যাপম্যান রিশাদের শিকার হয়ে ১৯ রান করে সাজঘরে ফিরেছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭০ রান। ব্যাট করছেন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

বাংলাদেশের বোলিং তোপে ধুঁকছে নিউজিল্যান্ড

Update Time : 08:12:03 am, Wednesday, 27 December 2023