4:44 am, Wednesday, 22 April 2026

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন না দেওয়ায় এই খাতে লুটপাটের ঝুঁকি থেকে গেল: গভর্নর

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন না দেওয়ায় ব্যাংক লুটপাট হওয়ার ঝুঁকি থেকে যায়, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, সংস্কামুখি অন্তর্বর্তী সরকারের সময়ে এটি করা দরকার ছিল, কিন্তু হয়নি। পরবর্তী নির্বাচিত সরকারের কাছে প্রস্তাব রেখে যাব। এটি করা গেলে ব্যাংকিং খাতে নতুন সময়ের সূচনা হতো এবং তা অব্যাহত রাখা যেত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) অর্থবছরের জানুয়ারি-জুনের মুদ্রানীতি ঘোষণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় ডেপুটি গভর্নর ম. হাবিবুর রহমান, নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ খান প্রমুখ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গভর্নর হিসেবে কাজ করতে গিয়ে অপারেশনে কোনো সমস্যা হয়নি, কোনো চাপও ছিল না। তবে ব্যাংক কোম্পানি অর্ডিন্যান্সসহ তিনটি আইন করা সম্ভব হয়নি।

এগুলো করা গেলে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হতো।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন বড় প্রতিষ্ঠানের মাধ্যমে বেহাত সম্পদ পুনরুদ্ধারে কাজ শুরু করা হয়েছে। এজন্য ১২ টি ল ফার্ম নিয়োগ করা হয়েছে। এসব ফার্ম কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং ব্যাংকগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করছে।

আইন পাশ হলে মামলা করা হবে বলেও মন্তব্য করেন গভর্নর।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন না দেওয়ায় এই খাতে লুটপাটের ঝুঁকি থেকে গেল: গভর্নর

Update Time : 09:55:30 am, Monday, 9 February 2026