1:07 am, Friday, 21 August 2026

বাউফলে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক:  

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জুন) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সহিস্যা তাতেরকাঠী গ্ৰামে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে থানা পুলিশ আলম শাহ ও কলম শাহ নামে দুইজনকে গ্ৰেফতার করে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আবুল কাসেম শাহ গংদের সাথে পারিবারিক ভাবে আলম শাহ গংদের জমাজমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। ঐ বিরোধের জেরে আলম শাহ নেতৃত্বে ১৩-১৪ জন আবুল কাসেম শাহ’র রান্না ঘর ভাঙচুর করে দখলের নেওয়ার সময় আব্দুল কাসেম শাহ’র পরিবারের লোকজন বাধা দেয়।
এ সময়  আলম শাহ (৬৫), কলম শাহ (৬০), শাওন (২০), জিহাদ(২২), মুনিরা আক্তার(২৪), রাসেল(৩০), মাইনুল (২০), লাভলী (২৫), সাইদুর (২৬) সহ ১৩/১৪ জন তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে কাশেম শাহ (৬৫) সহ সুফিয়া বেগম (৬০), তহমিনা (৪৫), নিজাম (৫০), কাওসারকে (২৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে আলম শাহ গংরা। এ ব্যাপারে অভিযুক্ত আলম শাহকে  গংরা কুপিয়ে জখমের ঘটনা অস্বীকার করেন।  বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল বলেন,এব্যাপারে দুই জনকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

বাউফলে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

Update Time : 01:15:08 pm, Friday, 30 June 2023