12:47 am, Friday, 22 May 2026

বিএনপি নাশকতার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা : বিপ্লব কুমার

ডেস্ক রিপোর্ট : সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কোনো ধরনের নাশকতা করার চেষ্টা করলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি বলেছেন, ‘সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে চলে যাবে এটি প্রত্যাশা করি। তারা (বিএনপি) নাশকতার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শনিবার (১০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর নাইটিঙ্গেল মোড়ে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

বিপ্লব কুমার বলেন, ‘আমরা বলেছি, পুলিশ সদস্যরা যেন সবসময় সতর্ক অবস্থায় থাকে। কারণ, আপনারা দেখেছেন, আমাদের পুলিশ সদস্যদের ওপর লক্ষ্য করে আঘাত করা হয়েছিল, ককটেল ছোড়া হয়েছিল। তারা (বিএনপি) কোনোভাবেই যেন জনগণের জানমালের এবং আমাদের দায়িত্বরত সহকর্মীদের (পুলিশ) ক্ষতি করতে না পারে, সেজন্য পুলিশ সদস্যদের সর্বাবস্থায় সতর্ক থাকতে বলা হয়েছে।

ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, ‘আশা করি, সমাবেশ শেষ করে তারা শান্তিপূর্ণভাবে, স্বাভাবিকভাবে চলে যাবে। কিন্তু যদি নাশকতার চেষ্টা করে, সরকারি এবং পাবলিক সম্পত্তি ভাঙচুরের চেষ্টা করে বা অন্য কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ডিএমপি আইনগত ব্যবস্থা নেবে।

সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকি আছে কিনা- এমন প্রশ্নের জবাবে বিপ্লব কুমার বলেন, ‘আমরা সেটা বলিনি। আমরা বলেছি, আমরা সতর্কাবস্থায় আছি। সমাবেশ যারা করছে, তারা সমাবেশ করবে।’

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকায় কত পুলিশ মোতায়েন আছে- জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন আছে। নয়াপল্টন এলাকায় তিন-চারশ’ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বিএনপি নাশকতার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা : বিপ্লব কুমার

Update Time : 07:13:12 am, Saturday, 10 December 2022