9:35 pm, Tuesday, 21 April 2026

বিগো-লাইভে পরিচয় হয় প্রেমিক রুফির সাথে, জানুন সেই বিগো-লাইভ সম্পর্কে

অনলাইন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু ‘আত্মহত্যা’ করেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তবে এই ‘আত্মহত্যা’ পেছনে বারবার যার নামটি জরিয়ে যাচ্ছে তিনি হলেন হিমুর প্রেমিক রুফি। তার সাথে হিমুর পরিচয় হয় এই বিগো লাইভ থেকে।

আসলে এই বিগো লাইভ কি? বিগো লাইভ হলো সরাসরি ভিডিও স্ট্রিমিং বা লাইভ স্ট্রিমিংয়ের একটি প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট। যেখানে ওয়েবসাইটটির ব্যবহারকারীরা সরাসরি তাদের ফলোয়ারদের সাথে ভিডিও স্ট্রিমিং করতে পারে। এটি মূলত সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানি, যাকে বিগো নামে ডাকা হয়। বর্তমানে বাংলাদেশে বিপুল সংখ্যক ব্যবহারকারী এই অ্যাপে সময় কাটাচ্ছে। যদিও অ্যাপটির ওয়েবসাইটে বলা হয়েছে, যে কোনো ধরনের পর্নোগ্রাফী ও নগ্নতা বিগো লাইভে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড ধরা পড়লে সংশ্লিষ্ট আইডি ব্যান হতে পারে। তাই এই অ্যাপে সরাসরি যৌন কার্যক্রম চলে না। তবে বাংলাদেশ থেকে পরিচালিত বিগো লাইভের বেশির ভাগ আইডি থেকেই রাত বাড়লে অশ্লীল কার্যকলাপে মেতে উঠছেন এসব ব্যবহারকারী। তাদের সঙ্গে যুক্ত হচ্ছে শত শত তরুণ-তরুণী।

সাম্প্রতিক সময়ে, ভিডিও মেকিং ও স্ট্রিমিং এবং লাইভ শেয়ারিং প্ল্যাটফর্ম বিগো লাইভ নিয়ে সমালোচনার ঝড়ও ওঠে খোদ ভার্চুয়াল জগতে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন দেশে এসব প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে সমালোচনা শুরু হয়। বিগো লাইভের মাধ্যমে অশ্লীল, ব্যাঙ্গাত্মক এবং অপসংস্কৃতির কনটেন্ট শুরু হলেও এর বিরুদ্ধে এখনো পদক্ষেপ নেন নি কেউ।

বিগোর মাধ্যমে ব্যক্তিগত পর্যায় থেকেও ছড়ানো হয় অশ্লীল ও আপত্তিজনক কনটেন্ট। এর কারণে তরুণ সমাজ বিশেষ করে উঠতি বয়সী কিশোর-কিশোরীদের ওপর পড়ছে নেতিবাচক প্রভাব। ২০২০ সালে পাকিস্তান ও ভারতের সরকার টিকটক ও ইউটিউবকে অনৈতিক ও অশ্লীল বিষয়বস্তু সম্প্রচার রোধে সতর্ক করে এবং বিগো এপসকে নিষিদ্ধ ঘোষণা করে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিগো-লাইভে পরিচয় হয় প্রেমিক রুফির সাথে, জানুন সেই বিগো-লাইভ সম্পর্কে

Update Time : 02:58:56 pm, Friday, 3 November 2023