স্টাফ রিপোর্টার: রাজনগর উপজেলার কেয়ার ডিপেন্ডেন্ট ভিসায় লন্ডন যাওয়া পর বিবাহিত মেয়ের পরকীয়া প্রেমের সম্পর্কের খবর শুনে মেয়েকে ত্যাজ্য ঘোষনা করলেন এক পিতা। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলা ৮ নং মনসুরনগর ইউনিয়নের উত্তর মহলাল (ধনিউড়ি) গ্রামে। গত ০২/১০/২০২৪ ইং উত্তর মহলাল (ধনিউড়ি) গ্রামের মোঃ কামাল হোসেন তার লন্ডন প্রবাসী বিবাহিত মেয়ে রাইছা জান্নাত ফৌজিয়ার পরকীয়া প্রেমে জড়িয়ে শারিরীক সম্পর্কের কথা শুনার পর ত্যাজ্য ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ত্যাজ্যকৃত রাইছা জান্নাত ফৌজিয়া উত্তর মহলাল (ধনিউড়ি) গ্রামের পিতা মো: কামাল হোসেন ও মাতা রীমা বেগমের মেয়ে। লন্ডন আসার পর রাইছা জান্নাত ফৌজিয়া বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য আরেক জন পুরুষের সাথে পরকীয়া প্রেমে পড়ে শারিরীক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিবাহিত মেয়ের পরকীয়া প্রেমে পড়ে শারিরীক সম্পর্কের জড়িয়েছেন খবর শুনার পর মেয়ের শ্বশুর বাড়ির ও এলাকার মানুষের কাছে তার পিতার মান-সম্মান হেয় হয়েছে। এর ফলে ক্ষুব্ধ হয়ে তার পিতা দেশের আইনি প্রক্রিয়ায় পারিবারিক ও দেশীয় আইন মোতাবেক তার সহায়, সম্পাত্তি, ব্যাংক হিসাব থেকে তাকে ত্যাজ্য করেন।

নিজস্ব প্রতিবেদক 




























