4:59 pm, Saturday, 19 September 2026

বিমানবন্দরে ৩ হাজার অবৈধ ভিওআইপি কলিং কার্ডসহ যাত্রী আটক

অনলাইন ডেস্ক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ হাজার অবৈধ ভিওআইপি কলিং কার্ডসহ এক যাত্রীকে আটক করেছে এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে হাসান আলী নামে ওই যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই যাত্রী কার্ডগুলো নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় এয়ার এরাবিয়ার (থ্রিএল-০৬৬) ফ্লাইটের বোর্ডিং চলছিল। মধ্যরাতে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ এ ওই যাত্রীকে তল্লাশি করে ৩ হাজার পিস ভিওআইপি কলিং কার্ড পাওয়া যায়। প্রতিটি কল কার্ড ১০ মার্কিন ডলার সমমূল্যের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর কল কার্ডসহ ওই যাত্রীকে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ওই যাত্রী কাস্টম হেফাজতে আছেন। এ ঘটনায় মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

গ্যাস সংকটে স্বস্তি, জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট

বিমানবন্দরে ৩ হাজার অবৈধ ভিওআইপি কলিং কার্ডসহ যাত্রী আটক

Update Time : 09:31:42 am, Wednesday, 15 September 2021