2:13 pm, Wednesday, 22 April 2026

বিমান হামলায় নিহত ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের চালানো এক বিমান হামলায় মারা গেছেন ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ। গত ৫ মে নুসাইরাত শহরে ইসরায়েল বিমান হামলা চালালে এতে মৃত্যু হয় হাসান আয়াদের। ফিলিস্তিনের গাজাবাসীদের কাছে মিষ্টি কণ্ঠের জন্য জনপ্রিয় লাভ করেছিল সে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রোনিকল এর খবর অনুযায়ী, দেশটির ছিটমহলের অধিবাসী ছিল হাসান আয়াদ।    গত সোমবার ভোর থেকে সেখানে ইসরায়েলের হামলায় নিহত হন ৬০ জনেরও বেশি ফিলিস্তিনি; তাদের মধ্যে একজন ছিল এই শিশুশিল্পী।

নিজ দেশকে শত্রুমুক্ত করার জন্য প্রতিবাদী গান শোনাত হাসান আয়াদ। তার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে সেই প্রতিবাদী গানটিও ভাইরাল।
তার গানের কথাগুলো ছিল এমন- ‘যুদ্ধবিমানের সাথে, আমরা মৃত্যুর স্বাদ পেয়েছি, স্থল ও সমুদ্র থেকে বিমান হামলা। তারা ক্রসিং বন্ধ করে দিয়েছে – মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে, সাক্ষী থাকো বিশ্ব, তারা যা করেছে – তারা ঘরবাড়ি ধ্বংস করেছে, যখন আরবরা শান্তিতে ঘুমাচ্ছে।’

সেই গানের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে গাজার এক সাংবাদিক শোক প্রকাশ করে লিখেছেন, ‘আজ তার কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেল। যে শিশুটি মৃত্যুর গান গেয়েছিল, সে এখন নিজেই না ফেরার দেশে পাড়ি দিয়েছে – তার বিদায় তার কথার মতোই মহৎ ছিল।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

বিমান হামলায় নিহত ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদ

Update Time : 10:55:10 am, Wednesday, 7 May 2025