4:45 am, Saturday, 2 May 2026

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ৬২ আরোহীর সবাই নিহত

ডেস্ক রিপোর্ট :: ব্রাজিলে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ দূর্ঘটনায় বিমানটিতে থাকা ৬২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। শুক্রবার (৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমানটি কাসকাভেল থেকে সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। এটি সাও পাওলো থেকে প্রায় ৮০ কিমি উত্তরে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের আহবান জানিয়েছেন। সৌদিতে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র অপরদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত কয়েকটি গাছের আড়ালে পড়েছে। এরপর সেখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি করে।

Tag :
About Author Information

Sirajul Islam

আবারো আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধি রাশমিকা!

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, ৬২ আরোহীর সবাই নিহত

Update Time : 07:46:46 am, Saturday, 10 August 2024