3:59 am, Friday, 22 May 2026

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৪ জুন

ডেস্ক রিপোর্ট ::বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৪ জুন থেকে শুরু হবে। এবারও দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (৬ এপ্রিল) বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে। আগামী ১৮ জুন বুয়েট ক্যাম্পাসে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক মিজানুর রহমান। তিনি জানান, আজকের সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সভায় কবে থেকে আবেদন শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু ৪ জুন

Update Time : 12:49:07 pm, Wednesday, 6 April 2022