আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে ইরান বলেছে, যেকোনো সমঝোতা কার্যকর করতে হলে উভয় পক্ষকেই সমানভাবে চুক্তির শর্ত মেনে চলতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চুক্তি বাস্তবায়নের একমাত্র পথ হলো পারস্পরিকভাবে শর্ত মেনে চলা।
একতরফাভাবে কোনো পক্ষের ওপর দায় চাপিয়ে সমঝোতা কার্যকর করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যায় বা চাপ প্রয়োগের নীতি অব্যাহত রাখে, তাহলে তেহরানও প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এই মন্তব্য এমন সময় এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং যুদ্ধবিরতি ও চলমান সমঝোতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।
ইরান আবারও জানিয়ে দিয়েছে, তারা আলোচনার বিরোধী নয়।
তবে যেকোনো চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে উভয় পক্ষের সমান দায়বদ্ধতা এবং প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করতে হবে।

নিজস্ব প্রতিবেদক 



























