6:29 am, Friday, 2 October 2026

বৃষ্টি হলেই জমে যায় পানি!

স্টাফ রিপোর্টার :: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গত কয়েকদিন যাবৎ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে, অনেক জায়গায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকা সহ বিভিন্ন কারণে সেই বৃষ্টির পানি আবার জলাবদ্ধতার সৃষ্টি করছে।

এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জে বৃষ্টির প্রভাবে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি করেছে ৷ বিশেষ করে কমলগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডে পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণা করেছে। শুধু তাই নয় পানি বন্দি হয়ে বেশ কয়েকটি পরিবারের মানুষজন চরম সমস্যার মধ্যদিয়ে দিনপাত করছেন৷ সামান্য বৃষ্টিতেই বাসাবাড়ির ভেতর হাঁটুপানি হয়ে যায়।

যেখানে করোনা ভাইরাসের আতঙ্ক এখনও কাটেনি। অন্যদিকে, জলাবদ্ধতা নতুন করে বেশ আতঙ্কের সৃষ্টি করে দিয়েছে। পানি বাহিত নানা রকম রোগ বালাইয়ের শঙ্কায় আছেন স্থানীয়রা।

সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ কমলগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ড এলাকা থেকে বৃষ্টির পানি বেরিয়ে যাওয়ার কোন ড্রেনেজ ব্যবস্থা নেই ফলে একটু বৃষ্টি হলেই সেখানে হাটুপানি হয়ে যায়। আর সেখানে পরিবার নিয়ে যারা বসবাস করছেন তাদের পোহাতে হয় চরম দূর্ভোগ।

এই প্রতিবেদকের কথা হলে স্থানীয় রহিম মিয়া,আরফান আলী, জুবেদা খাতুন, রহমান আলী, শামীম সহ বেশ কয়েক জন জানালেন বেশ আক্ষেপের কথা।

তারা জানান-আমরা একাধিকবার এ বিষয়ে পৌর মেয়রকে অবহিত করেছি৷ কিন্তু উনারা কেউ-ই সে বিষয়ে জোড়ালো কোন প্রদক্ষেপ নেননি। এখনো নিচ্ছেন না। তাই এখানকার বাসিন্ধা হয়ে জলাবদ্ধতায় আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে ।

এই প্রতিবেদকে মুঠোফোনে পৌর মেয়র জুয়েল আহমদ জানান -আমরা ইতিমধ্যে ড্রেনেজ প্রকল্পের আওতাভুক্ত দরপত্র আহবান করেছি। এ সময় শীঘ্রই একটা সুরাহা হবে বলেও যুক্ত করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক ০২টি এক নলা বন্দুক উদ্ধার

বৃষ্টি হলেই জমে যায় পানি!

Update Time : 02:03:23 pm, Saturday, 14 May 2022