1:42 am, Tuesday, 30 June 2026

বে টার্মিনালে ২০২৫ সালে অপারেশন শুরু হবে : খালিদ মাহমুদ

ডেস্ক রিপোর্ট : নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বে টার্মিনালে মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর এবং ২০২৫ সালের শেষদিকে বা ২০২৬ সালের শুরুতে এর কার্যক্রম চালু করতে পারব।
আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে বন্দরের সিসিটি জেটিতে জাহাজ বার্থিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, এখন দাতা গোষ্ঠী আমাদের পেছনে পেছনে ঘুরছে। বন্দর আইন দ্বারা পরিচালিত। বাংলাদেশকে এগিয়ে যেতে হলে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে এগিয়ে যেতে হবে। তলাবিহীন ঝুড়ি যারা বলেছে তারা শুধরে নিচ্ছে। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে আরও বেশি জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে।নৌ প্রতিমন্ত্রী বলেন, ১০ মিটার ড্রাফট নিশ্চিত করতে পেরেছি। এটি দেশের জন্য গর্ব ও অহংকারের। আমাদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক অন্য রকম। জাতির পিতাকে যখন বিভিন্ন দেশে যাওয়ার অপশন দেওয়া হয়েছিল তিনি যুক্তরাজ্য বেছে নিয়েছিলেন। দেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা অনস্বীকার্য। বন্দরের ইতিহাসেও যুক্তরাজ্যের ভূমিকা রয়েছে। বন্দর থেমে গেলে দেশ থেমে যায়। পদ্মা সেতুতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চট্টগ্রাম বন্দরের ভূমিকা আছে। ১৪ বছর বাংলাদেশের অগ্রগতির কৃতিত্বের অন্যতম দাবিদার চট্টগ্রাম বন্দর। বন্দরের অংশীজনদের দাবি সরকার গুরুত্ব দেয়। ১৮টি গ্যান্ট্রি ক্রেন এ বন্দরে। ৪৮ ঘণ্টায় একটি জাহাজ হ্যান্ডেল হচ্ছে। দ্রুততার সঙ্গে পিসিটি চালু করতে পারব।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বে টার্মিনালে ২০২৫ সালে অপারেশন শুরু হবে : খালিদ মাহমুদ

Update Time : 12:32:17 pm, Monday, 16 January 2023