10:53 am, Sunday, 9 August 2026

ব্যক্তিগত অভিমান নাকি জীবনের উপলব্ধি, প্রভার পোস্টে জল্পনা

বিনোদন ডেস্ক :: ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে মাঝেমধ্যেই সামাজিকমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহলে রাখেন তিনি।

এবারও তেমনই একটি বার্তা দিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের সামাজিকমাধ্যমে নতুন একটি ছবি প্রকাশ করেছেন প্রভা।

ছবিতে প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে উজ্জ্বল গোলাপি রঙের একটি ফ্লোরাল প্রিন্টের পোশাকে দেখা গেছে তাকে। চোখে কালো সানগ্লাস, খোলা চুলে গুঁজে রাখা সাদা ফুল আর চারপাশে সবুজ গাছপালা ও ঝরে পড়া ফুলের পাপড়ি- সব মিলিয়ে তার সাদামাটা অথচ নান্দনিক উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের।
ক্যামেরার দিকে না তাকিয়ে আকাশমুখী দৃষ্টিতে দাঁড়িয়ে থাকা প্রভার ছবিগুলোতে যেন ধরা দিয়েছে এক প্রশান্ত, ভাবুক আবহ।
তবে বরাবরের মতো ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার ক্যাপশন।

সেখানে প্রভা লেখেন, ‘মানুষের স্বভাব এমন হয়ে গেছে যে- একজন আরেকজনের বদনাম করে, তবুও আবার একে অপরের সাথেই ওঠা-বসা করে।’
এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে লেখা, সে বিষয়ে কিছুই জানাননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে সামাজিকমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ এটিকে জীবনের অভিজ্ঞতার প্রতিফলন বলছেন, আবার কেউ মনে করছেন, কোনো ব্যক্তিগত ঘটনার ইঙ্গিতই হয়তো দিয়েছেন তিনি। তবে এসব বিষয়ে এখনো মুখ খোলেননি প্রভা।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি নির্মাতা ফয়েজ আহমেদ রেজা পরিচালিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন তিনি। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

অরক্ষিত ‘হাকালুকি উপস্বাস্থ্য কেন্দ্র’চিকিৎসা বঞ্চিত হাওর পারের হতদরিদ্র বাসিন্দারা

ব্যক্তিগত অভিমান নাকি জীবনের উপলব্ধি, প্রভার পোস্টে জল্পনা

Update Time : 08:28:13 am, Saturday, 8 August 2026